Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারআইন - শৃঙ্খলাপ্রধান উপদেষ্টাবাংলাদেশ

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মাঠ পর্যায়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।

জানা গেছে, ১২৭ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে। যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বর্তমান পরিস্থিতিতে নানা দিকনির্দেশনা দেয়া হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠেয় ওই বৈঠকে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক), মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দফতরের তিনজন ডিআইজি ও সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপি উপস্থিত থাকবেন। সেই সঙ্গে এদিন প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।

এর আগে, রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে আগামীকাল (১৭ মার্চ) সারাদেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

সংশ্লিষ্ট খবর

Back to top button