Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধআইন-বিচার

ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে আদালতে তোলার সময় গণধোলাই

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালতে তোলার সময় গণপিটুনির ঘটনা ঘটেছে।

জেলা পুলিশ ওই শিক্ষককে আদালতে তুলতে গেলে তাকে মারপিটের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযুক্ত মানিককে পুনরায় কোর্ট হাজতে পাঠায়।

এ ঘটনার পরে শহরের চৌরাস্তা মোড়ে অভিযুক্ত শিক্ষক মানিকের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা করে জেলার সর্বস্তরের মানুষ। প্রতিবাদ সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জর্জ কোর্ট চত্বরে এসে অবস্থান নেয়। এসময় ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিশুটির পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে প্রাইভেট পড়তে গিয়ে পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী শিক্ষক মানিকের কাছে ধর্ষণের শিকার হয়। পরে বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত সেই শিক্ষককে আটক করে পুলিশ।

ভূক্তভোগীর পরিবারের অভিযোগ- বিদ্যালয় বন্ধ থাকলেও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলের বাচ্চাদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ভুক্তভোগী এই শিক্ষার্থী। এ সময় সুযোগ বুঝে নরপশুর মতো হিংস্র আচরণ করেন শিক্ষক।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সমকালকে বলেন, ধর্ষণের অভিযোগে ভুল্লি থানায় মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালতে তোলার সময় তাকে দেখে বিক্ষুব্ধ জনতা বেশি উত্তেজিত হয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট খবর

Back to top button