Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্য

এশিয়ান কাবাডির সেমিফাইনালে বাংলাদেশ

গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইরান।

বাংলাদেশ সময় আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে তাদের সেমিফাইনাল ম্যাচ। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল।

সেমিফাইনালে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে প্রথম এশিয়ান নারী কাবাডিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত বাংলাদেশের।

‘এ’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ থাইল্যান্ডকে হারিয়েছে ৪২-২৭ পয়েন্টে। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তারা ৭৩-১৯ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়াকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button