Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবিনোদন

রণবীরের বিশেষ মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি

এক সময় বলিউডে ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছিলেন রণবীর কাপুর। বি-টাউনের একাধিক প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি বার বার প্রেমের সম্পর্কের কারণে শিরোনামে এসেছেন তিনি। কিন্তু কন্যাসন্তান রাহার জন্মের পরে নাকি বদলে গিয়েছেন রণবীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের জীবনে কী কী পরিবর্তন এসেছে, সেই নিয়ে মুখ খোলেন আলিয়া।

ফটো সাংবাদিকদের ক্যামেরায় প্রায়ই ধরা পড়ে রণবীর-আলিয়ার কন্যা রাহা। অনুরাগীরা মনে করেন, রাহা তার বাবার বেশি আদরের। আলিয়াও এমনটাই জানিয়েছেন। রাহার সঙ্গে কাটানো প্রতিটি সময় রণবীরের কাছে খুব বিশেষ মুহূর্ত। এ মুহূর্তগুলো গোপনে ক্যামেরাবন্দি করে রাখেন আলিয়া।

এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘রণবীর সত্যিই দারুণ। রাহার মনোরঞ্জন করার সময় ও আরও সৃজনশীল হয়ে ওঠে। রাহাও কিছু কম যায় না। ওদের দুজনের দারুণ একটা বন্ধুত্ব রয়েছে। ওদের দুজনকে একসঙ্গে দেখলে ভালো বন্ধু বলেই মনে হবে। কখনো ওরা প্রাপ্তবয়স্ক বন্ধুদের মতো আচরণ করে, আবার কখনো ছোট্ট বন্ধুদের মতো লাগে ওদের দেখে।’

রণবীরের বিশেষ মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করেন আলিয়া

রাহার সঙ্গে রণবীরের মুহূর্ত দেখে ভীষণ আনন্দিত হন আলিয়াও। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি চুপি চুপি ওদের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখি। ওরা জানতেও পারে না, আমি ওদের ক্যামেরাবন্দি করছি। ওদের মধ্যে কেউ ক্যামেরার দিকে তাকালেই আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই।’

রণবীর নাকি মানুষ হিসেবে খুবই শান্ত প্রকৃতির। তাই বাড়িতে থাকলে বেশির ভাগ সময় রাহার সঙ্গেই কাটাতে পছন্দ করেন। বাবা হিসেবে রণবীরের এমন অবস্থা এভাবে নাকি প্রতি দিন নতুন করে মুগ্ধ হন আলিয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button