Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

মেসিকে ছাড়াই মায়ামির আরও এক জয়

লিওনেল মেসিকে ছাড়াই কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে জ্যামাইকান ক্লাব কাভালিয়ারকে ২-০ গোলে হারিয়েছে হাভিয়ের মাশচেরানোর দল। মেসিকে ছাড়া জিতেই চলেছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ক্যাভালিয়ার এসসিকে হারিয়েছে হেরনসরা।

মাঠে নেমে জয় পেলেও, পারফরম্যানসে একেবারেই মন ভরাতে পারেনি ইন্টার মায়ামি। তবে ম্যাচে একাধিক বার বিপদে পড়তে হয়েছে তাদের, বিশেষ করে প্রথমার্ধে ক্যাভালিয়ার একবার পোস্টে শট মারে এবং একবার গোল পেলেও অফসাইডের কারণে বাতিল হয়।

এই ম্যাচেও স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসি। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, লোড ম্যানেজমেন্টের কারণে আর্জেন্টাইন মহাতারকাকে বিশ্রামে রাখা হয়েছে। মেসির অনুপস্থিতিতে আক্রমণে ছন্দ খুঁজে পেতে গলদঘর্ম হতে হয় ইন্টার মায়ামিকে। প্রথমার্ধে একের পর এক ভুল পাস আর এলোমেলো আক্রমণে হতাশ করেন লুইস সুয়ারেজ ও তার সতীর্থরা।

ম্যাচের শুরুতেই ভালো কিছু সুযোগ তৈরি করেছিল ক্যাভালিয়ার। কিন্তু ২৫ মিনিটে একটি ডিফ্লেক্টেড শট বারে লেগে ফিরে আসে। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তারা বল জালেও জড়িয়েছিল, তবে ভিএআর দেখে অফসাইডের সিদ্ধান্ত দেয় রেফারি, ফলে গোল বাতিল হয়।

বিরতির পরও ছন্দে ফিরতে পারেনি ইন্টার মায়ামি। উল্টো ৫০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার ম্যাক্সি ফ্যালকন। তবে ৬১তম মিনিটে জটলা থেকে গোল করে দলকে স্বস্তি এনে দেন তাদেও অ্যালেন্দে। বক্সের মধ্যে একাধিক শট প্রতিহত হওয়ার পর সুযোগ কাজে লাগান এই উইঙ্গার। এটি ছিল তার টানা তৃতীয় ম্যাচে গোল।

ম্যাচের ৮২তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে জালে বল পাঠান লুইস সুয়ারেজ। এর ফলে ২-০ ব্যবধানের লিড নিয়ে দ্বিতীয় লেগের আগে কিছুটা স্বস্তি পেয়েছে মায়ামি।

মেসিকে ছাড়া ইন্টার মায়ামির পারফরম্যানস নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে কোচ হাভিয়ের মাশ্চেরানোর ট্যাকটিক্স নিয়ে। তার দল মাঝমাঠে প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয়েছে এবং আক্রমণে একাধিকবার তালগোল পাকিয়েছে। ক্যাভালিয়ারের পাল্টা আক্রমণের সামনে নড়বড়ে দেখিয়েছে রক্ষণভাগকেও।

আগামী বৃহস্পতিবার দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে , জ্যামাইকার ন্যাশনাল স্টেডিয়ামে। সেখানে জয়ী দল পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। এর আগে মায়ামি আগামী সপ্তাহে এমএলএস-এ শার্লট এফসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button