Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

নিজেদের সাবেক খেলোয়াড়ের ম্যাজিকে হারল রিয়াল

রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ইসকো মাদ্রিদে ৯টি স্বর্ণালী মৌসুম কাটিয়েছেন। জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ আর তিনটি লা লিগা। সেই ইসকো এখন রিয়াল বেতিসে। আর ইসকো ম্যাজিকেই লা লিগায় শনিবার (১ মার্চ) বেতিসের কাছে ২-১ গোলে হারল ছন্নছাড়া রিয়াল। মৌসুমের এই পর্যায়ে হারটাকে কার্লো আনচেলোত্তি বললেন, ‘বড় আঘাত’। দ্বিতীয়ার্ধে সাবেক ক্লাবের জালে বল ঠেলে দেন ইসকো। পেনাল্টি থেকে করা তার দ্বিতীয় গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য।

ম্যাচের ১০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের বাড়ানো থ্রু পাসে ব্রাহিম দিয়াজের দিকে বল বাড়িয়ে দেন ফেরল্যান্ড মেন্ডি। ঠাণ্ডা মাথায় জালের ঠিকানা খুঁজে নেন দিয়াজ। ৩৪ মিনিটে, জোয়াও কার্ডোসোর দারুণ ফিনিশিংয়ে ১-১ এ সমতায় ফেরে রিয়াল বেটিস। সমতায় শেষ হয় প্রথমার্ধ।

ম্যাচের শুরুতেই ১০ম মিনিটে ব্রাহিম দিয়াসের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। ৩৪ মিনিটে জনি কার্দোসো সমতা ফেরানোর পর ৫৪ মিনিটে ইসকোর পেনাল্টিতে জয় নিয়ে মাঠ ছাড়ে বেতিস। কার্দোসোর গোলের অ্যাসিস্টও ছিল ২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছাড়া ইসকোর। বেতিসের কোচ আবার একটা সময় রিয়ালের ডাগআউটে কাটানো মানুয়েল পেল্লিগ্রিনি!

পেনাল্টি গোলের পর উল্লাসটা একটু বেশিই করেছিলেন ইসকো। এজন্য ম্যাচ শেষে ক্ষমা চেয়েছেন তিনি, ‘গোলের পর ওভাবে উল্লাস করায় রিয়াল সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি। রিয়ালের কাছে আমি কৃতজ্ঞ, ওরা সবসময় আমার হৃদয়ে থাকবে।’

ম্যাচজুড়ে বেতিস যেখানে পোস্টে শট নিয়েছিল ১৮টি, সেখানে রিয়াল কেবল ৯টি। এজন্য হতাশা লুকাননি কার্লো আনচেলোত্তি, ‘এটা বাজে একটা ম্যাচ ছিল আমাদের জন্য। আমরা ভালো শুরু করলেও নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছিলাম। ওরা জয়ের যোগ্য দাবিদার। বিরতির আগে ২৭বার বল হারিয়েছি, অনেক বেশি এটা। মৌসুমের এই পর্যায়ে এমন হার অনেক বড় আঘাত।’

২৫ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৫৪। ২৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৪। নিজেদের হাতে থাকা ম্যাচটা জিতলে রিয়ালের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে যাবে কাতালনরা। অপর ম্যাচে অ্যাথলেতিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ। তাদের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৬। একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেস।

দশম মিনিটে এমবাপ্পের থ্রু পাসে ফেরলান্দ মেন্দির পাস থেকে রিয়ালকে এগিয়ে নেন ব্রাহিম দিয়াস। ৩৪তম মিনিটে ইসকোর কর্নার থেকে জোরাল হেডে সমতা ফেরান কার্দোসো। থিবো কোর্তোয়ার হাতে বল লেগে জড়িয়েছিল জালে।

৫৪ মিনিটে ইসকোর পেনাল্টিতে এগিয়ে যায় বেতিস।  ডি-বক্সে ঢুকে পড়া স্প্যানিশ মিডফিল্ডার হেসুস রদ্রিগেসকে পেছন থেকে আন্টোনিও রুডিগার ধাক্কা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

কিছুক্ষণ পর ম্যানইউ থেকে ধারে বেতিসে আসা আন্তোনির পাস থেকে পাওয়া বল কুচো হের্নান্দেস বাইরে না মারলে তারা এগিয়ে যেতে পারত ৩-১ গোলে। এই জয়ে ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বেতিস উঠে এল ছয় নম্বরে।

লা লিগায় চতুর্থ হারে বার্সেলোনাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ হারালে রিয়াল। ২৬ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সা।

সংশ্লিষ্ট খবর

Back to top button