Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরলেন শান্তরা

চ্যাম্পিয়নস ট্রফি

চ্যাম্পিয়নস ট্রফির চলমান আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় হয়েছে বাংলাদেশ দলের। যে প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা, তার সিকিভাগও পূরণ করতে পারেনি শান্তর দল। বাজে পারফরম্যান্স আর ব্যর্থতার গ্লানি নিয়ে গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে টাইগাররা।

এ দিকে দেশে ফিরে অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগ মিলছে না ক্রিকেটারদের। তারা খেলবেন আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। এর আগে ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। যেখানে টপ অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। সেই পুঁজি নিয়েও ভালোই লড়েছিলেন বোলাররা। পরের ম্যাচের গল্পটাও খানিকটা একই। ব্যাটারদের ব্যর্থতায় আড়াইশ রানও স্কোরবোর্ডে জমা করতে পারেনি বাংলাদেশ।

আসরে নিজেদের শেষ ম্যাচে গতকাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। যদিও বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।

আসরে সবমিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। দুই হারের সঙ্গে তাদের একটি ম্যাচ পরিত্যক্ত। একই অবস্থা পাকিস্তানেরও। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button