Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন কমিশন

কাল চূড়ান্ত ভোটার তালিকা

চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল রোববার (২ মার্চ) প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে গত বছর শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে। আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন।

চলতি বছরের ২ জানুয়ারি ২০২৪ সালে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

চলতি বছরের ২ জানুয়ারি প্রকাশিত খসড়া তালিকায় নতুন ১৮ লাখ ৩৩ হাজার ভোটার যুক্ত হয়, যার ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ৩৭ লাখ। তবে প্রত্যাশিত হারে নতুন ভোটার সংযোজন ও মৃত ভোটার বাদ না যাওয়ায় ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ শুরু করে ইসি। ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে তারা এবার অন্তর্ভুক্ত হচ্ছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ও বাদ পড়া মিলিয়ে ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক রেজিস্ট্রেশন করেছেন। অন্যদিকে, ১৭ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।

আইন অনুযায়ী, প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হয়। তবে ডিসেম্বরের জাতীয় নির্বাচন হলে, চলতি বছরের তালিকা দিয়েই ভোট পরিচালনা করবে কমিশন। ইসি সূত্র জানায়, ৩০ জুনের মধ্যে নতুন তালিকা প্রস্তুতের লক্ষ্য রয়েছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। তবে কোন তারিখ পর্যন্ত সময় দেয়া হবে নতুন ভোটারদের তা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।

ইসি সচিব আরও জানান, ৩০ জুনের মধ্যে নতুন তালিকা প্রস্তুত করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button