Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅপরাধবিনোদন

‘এক্স’-এ ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চান জ্যাকলিনের কথিত প্রেমিক সুকেশ!

ইলন মাস্ককে খোলা চিঠি

সুকেশ চন্দ্রশেখর, যিনি আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত এবং  জ্যাকলিন ফার্নান্ডেজের চর্চিত প্রেমিক। তিহাড় জেল থেকে একটি চমকপ্রদ চিঠি পাঠিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, ইলন মাস্ককে।

চিঠিতে তিনি ইলনকে ‘মাই ম্যান’ বলে সম্বোধন করেন এবং ইলনের ভূয়সী প্রশংসাও করেছেন। জীবনের বহু ক্ষেত্রে তাঁর দ্বারা অনুপ্রাণিত বলেও দাবি করেছেন তিনি। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে খোলা চিঠি লিখেছেন জ্যাকলিনের এই চর্চিত প্রেমিক। সেই চিঠিতেই তিনি বিনিয়োগ করার ইচ্ছে প্রকাশ করেছেন। ইলন মাস্কের সংস্থা ‘এক্স’-এ ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার বিনিয়োগ করতে চান বলে জানিয়েছেন। বাকি ১ বিলিয়ন ডলার তিনি আগামী বছর বিনিয়োগ করতে চান।

চিঠিতে সুকেশ লিখেছেন, “হেলো ইলন, গর্ব করে বলছি, আমি অবিলম্বে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাই আপনার সংস্থা ‘এক্স’-এ। পরের বছর আরও এক বিলিয়ন বিনিয়োগ করতে চাই। মোট ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাই।”

ইলনকে ‘মাই ম্যান’ বলেও সম্বোধন করেন সুকেশ। খোলা চিঠিতে ইলনের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। ইলনের বেশ কিছু কাজের জন্য জীবনের বহু ক্ষেত্রে তাঁর দ্বারা অনুপ্রাণিত বলেও দাবি করেছেন তিনি। সুকেশের কথায়, “ইলন, আপনি এমন একজন, যাঁর দ্বারা আমি সত্যিই অনুপ্রাণিত। আপনি দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। যা যা অর্জন করেছেন এবং তৈরি করেছেন, তা অসাধারণ। আপনার কাজের জগতের সামান্য অংশে যোগ দিতে পারলে আমার কাছে তার চেয়ে বড় কিছু হবে না।”

কিছু দিন আগে প্রেম দিবসে জ্যাকলিনকেও চমকে দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। প্রেম দিবস উপলক্ষে অভিনেত্রীকে একটি উড়োজাহাজ উপহার দিয়েছিলেন তিনি।

এমন চিঠি প্রকাশ করা এবং বিশ্বনেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা সুকেশের পক্ষ থেকে একটি বড় পদক্ষেপ, যদিও তাঁর বিতর্কিত অতীত এবং জেল জীবনের প্রেক্ষিতে এটি আরও বেশি চর্চিত হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button