Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ধর্মবাংলাদেশ

সৌদিতে আগামীকাল দেখা যাবে রমজানের চাঁদ, রোজা শুরু ১ মার্চ

মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় মাস রমজান, যা দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপনের মাধ্যমে শেষ হয়। এই মাসের সূচনা নির্ভর করে চাঁদ দেখার ওপর এবং সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রমজান মাস শুরু হয়।

সৌদি গেজেটের প্রতিবেদন অনুসারে, আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। দেশটিতে আগামী মার্চ মাসের ১ তারিখ (শনিবার) শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষ্যে মুসলমানদের জন্য শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে।

গেজেটে বলা হয়েছে, এ বছরের রমজান মাস ২৯ দিনের হবে। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ।

আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে সুপ্রিম কোর্ট রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবেন।

১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সূর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে বলেও জানান রয়্যাল কোর্টের এই সদস্য।

আবহাওয়াবিদরা জানান, এ বছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মৌসুমের। রমজানের প্রথম দিনটি হবে বসন্তে। ফলে তুলনামূলক ঠাণ্ডা থাকবে রোজার দিনগুলো। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর ও কাতারের মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর রোজা শুরুর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়। সে হিসেবে এ বছর ২ মার্চ (রবিবার) প্রথম রোজা পালন করবেন বাংলাদেশের মুসল্লিরা।

ইতিমধ্যে বাংলাদেশে ২ মার্চ রমজান মাস শুরুর সময় ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামি ফাউন্ডেশন।

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই মাসের জন্য প্রস্তুতি চলছে বিশ্বজুড়ে।

সংশ্লিষ্ট খবর

Back to top button