Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিতে উঠতে দুই দলের সামনে যে সমীকরণ

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা হলো। এই ম্যাচের ফলাফলের ওপর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে ‘বি’ গ্রুপ থেকে কোন দল উঠবে, তার সম্ভাব্য একটা ফলাফল পাওয়া যেতো।

যদিও বেরসিক বৃষ্টি ম্যাচের টস–ও হতে দেয়নি। যদিও আজ রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হলে ২০ ওভারে কমিয়ে আনার সম্ভাবনা ছিল, তবে সেটিও আর সম্ভব নয়। দিনভর বৃষ্টির পর অজি ও প্রোটিয়াদের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

খেলা না হওয়ায় রাওয়ালপিন্ডির এই ম্যাচ থেকে একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নিলো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফলে উভয় দলই দুই ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট পেয়েছে। তবে নেট রানরেটের হিসাবে প্রোটিয়ারা শীর্ষে রয়েছে, দুইয়ে অবস্থান অস্ট্রেলিয়ার। অর্থাৎ, ‘বি’ গ্রুপ থেকে সেমিতে ওঠার দৌড়ে এই দুই দলই এগিয়ে রয়েছে।

এদিকে গ্রুপের বাকি দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে যথাক্রমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল। ফলে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তিন-চারে থাকা দল দুটিকে সেমিতে উঠতে পরবর্তী দুই ম্যাচেই জিততে হবে।

আগামীকাল ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যারা হারবে নিশ্চিতভাবেই তারা বাদ পড়ে যাবে। পরাজিত দল আর কোনো সমীকরণের আওতায় থাকবে না। তবে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে জয়ী দলের নিজেদের শেষ ম্যাচে জয় ছাড়া কোনো উপায় থাকবে না।

এছাড়া গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ইংল্যান্ডের। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জিতলে কোনো সমীকরণ ছাড়াই সেমিফাইনাল নিশ্চিত করবে।

যদি শেষ দুটি ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে সেমিতে উঠবে এই দুই দলই। কারণ ৪ পয়েন্ট নিয়ে তার এমনিতেই সেমিতে এক পা দিয়ে রেখেছে। শুধুমাত্র ৬ পয়েন্ট পাওয়া দল তাদের টপকে যেতে পারবে দুই ম্যাচে জয় পেলেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button