Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

মুশফিক-মাহমুদউল্লাহসহ বিসিবিকে তুলোধুনো করলেন ভারতীয় ক্রিকেটার

আগের আসরের সেমিফাইনালিস্ট হওয়ার সুখস্মৃতি নিয়ে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়েছিল শান্ত-মিরাজদের বাংলাদেশ। যদিও তারা কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাত্র ২২৮ রান তোলার পর হেরেছিল ৬ উইকেটে। এরপর দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে স্পোর্টিং পিচে ২৩৬ রান করে ৫ উইকেটে হেরেছে।

যেখানে দারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। যা দেখে এই দুই অভিজ্ঞ তারকা ও বিসিবিকে তুলোধুনো করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক।

বাংলাদেশের ইনিংস শেষে ক্রিকবাজের এক টকশো–তে এ নিয়ে কথা বলেছেন কার্তিক ও পার্থিব প্যাটেলরা। এ সময় মুশফিক-মাহমুদউল্লাহ’র সমালোচনা করে কার্তিক বলেন, ‘বাংলাদেশের দৃষ্টিটা এখন বড় পরিসরে রাখা উচিৎ। তারা কেবল দুয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেই খুশি। আমি ভেবেছিলাম মুশফিক-মাহমুদউল্লাহ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই অবসর নিয়ে ফেলবে। কিন্তু তারা আমাকে বিস্মিত করেছে, আমি আসলেই এখনও তাদের দেখে বড় ধাক্কা খেয়েছি। তারা ১৬-১৭ বছর একসঙ্গে খেলছে, কিন্তু দেশের জন্য কিছুই জিততে পারেনি।’

একই সঙ্গে মুশফিকদের লম্বা সময় খেলার কারণে জুনিয়র ক্রিকেটাররা পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না বলেও মনে করছেন কার্তিক, ‘তাদের এত লম্বা সময় খেলানোর মানে কী? যদি আপনি বলতেই থাকেন যে, তাদের কোনো রিপ্লেসমেন্ট নেই এবং বারবার ব্যর্থ হওয়া ক্রিকেটাররাই খেলে যাক, তাহলে জুনিয়র ক্রিকেটারদের হৃদয় ভাঙা ছাড়া কিছু হবে না।’

মূলত এরপরই বিসিবির দিকে তোপ দেগেছেন সাবেক এই ভারতীয় তারকা। ঘরের মাঠে স্লো পিচ বানিয়ে খেলার কারণে দেশের বাইরে ভালো করতে পারছে না বলেও মনে করেন কার্তিক, ‘যখন নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে যায়, তারা র্যাঙ্ক-টার্নার (স্পিন নির্ভর) উইকেট বানিয়ে সিরিজ জিতে। যদিও এর মাঝেও কখনো কখনো তাদের সাফল্য আসে না। এরপর আবার বিদেশে খেলতে গেলে তাদের অনেক সংগ্রাম করতে হয়।’

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ক্রিকেট বোর্ড বিসিবি। তা সত্ত্বেও বাংলাদেশের সাফল্য না পাওয়া নিয়ে কার্তিক বলেন, ‘ভারতের পর বাংলাদেশেরই একমাত্র ক্রিকেট বোর্ড আছে, যারা ঋণমুক্ত। সুতরাং তাদের কোনো অর্থনৈতিক সমস্যা নেই যে অজুহাত দেবে। তাদের সাফল্য না পাওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য। অথচ তাদের লক্ষ্যই থাকে সীমিত ফরম্যাটের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ক্রিকেটে ভালো করা।’

সংশ্লিষ্ট খবর

Back to top button