
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির গ্রেফতারি পরোয়ানা জারির পর তার জামিনদার হয়েছেন তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী। এরপর থেকেই অন্তর্জালে ছড়িয়ে পড়েছে তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন।
ইদানীং এমনও দেখা যাচ্ছে, পরীমণি তার ফেসবুক পেজে শেখ সাদীর গাওয়া গান শেয়ার করছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) শেখ সাদীর গাওয়া নতুন গান ‘মনে নাই দয়া’ প্রকাশ হয়েছে। এই গানটি পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে এক শব্দের একটি ক্যাপশন দিয়েছেন।
গান নিয়ে পরীমণির সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন, এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। এমন মন্তব্যে পরীমণিও চুপ থাকেননি। কিছুক্ষণ পরই উত্তরে পরীমণি লিখেছেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব।’
এবার এক সাক্ষাৎকারে আবারও শেখ সাদী ও নিজের সম্পর্ক ব্যাখ্যা দিলেন পরীমণি। যেখানে সাদীকে নিজের জীবনের জন্য আশীর্বাদ বলে মন্তব্য করেছেন তিনি।
সাদী বলেন, পরী আমার ভালো বন্ধু। পারিবারিকভাবেও আমাদের ভালো সম্পর্ক। একসঙ্গে আমাদের কিছু কাজ আসছে সামনে। সময় হলে সবাইকে তা জানাবো।



