Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আইন - শৃঙ্খলাবাংলাদেশ

শান্তিগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষ: আহত অর্ধ শতাধিক

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পূর্বঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দলের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঠাকুরভোগ গ্রামের ছয়হালের মাঠে এই সংঘর্ষ ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুফি মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। গতকাল এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়রা জানায়, পূর্বঘোষণা দিয়েই দু’পক্ষ সংঘর্ষে জড়ায় এবং দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া-পাল্টাধাওয়া করে। পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা এখনও বিরাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button