Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আইন - শৃঙ্খলা

উত্তরায় প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িত সবাইকে আটকের দাবি পুলিশের

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে পথচারী ‘দম্পতি’কে কোপানোর ঘটনায় জড়িত পুরো চক্রকে শনাক্ত ও গ্রেফতার করেছে বলে দাবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মোবারক হোসেন, রবি রায়, মো. আলফাজ মিয়া ওরফে শিশির, সজীব ও মেহেদী হাসান সাইফ।

ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উত্তরা অঞ্চলের ডিসি রওনক জাহান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাত রাত নয়টার দিকে উত্তরা সাত নম্বর সেক্টরের একটি বাসার সামনে ওই ‘দম্পতিকে’ এলোপাথাড়ি কোপানোর ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করতে সক্ষম হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকিদের আটক করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন রওনক জাহান।

সংশ্লিষ্ট খবর

Back to top button