Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিনোদন

লক্ষ্মীপুরে সমাহিত হলেন অভিনেতা শাহবাজ সানী

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরায় কয়েকজন পরিচালকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সানী। এ সময় হঠাৎ তার কাশি উঠে এবং সে মাটিতে গড়িয়ে পড়ে যায়।

এরপর তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন। এরপর রাত তিনটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরেই নিজ গ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ে যাওয়া হয় সানীর মরদেহ। বাদ জোহর সেখানে জানাজা শেষে সেখানকার গোরস্থানে অভিনেতাকে দাফন করা হয় বলে জানিয়েছেন নাট্য পরিচালক মাসরিকুল আলম।

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন শাহবাজ সানী। এরপর ছোট পর্দার নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। চরিত্রাভিনেতা হিসেবে শুরু করলেও কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেছে সানীকে।

২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় প্রথমবার ‘আবদুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘ম্যাচ মেকার’, ‘আহারে মন’, ‘তুমি আছো হৃদয়ে’, ‘আনারকলি’।

সংশ্লিষ্ট খবর

Back to top button