Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিনোদন

সেই প্রেমিকের সঙ্গেই মেহজাবীনের বিয়ে

চলতি ফেব্রুয়ারি মাসেই বিয়ে করতে যাচ্ছেন শোবিজের অত্যন্ত প্রিয় মুখ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার হবু বর নির্মাতা আদনান আল রাজীব। একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে, মেহজাবীন ও রাজিব দীর্ঘদিন ধরেই প্রেম করছেন। যদিও বিষয়টি এতদিন ধরে গুঞ্জন হিসেবেই দর্শক-ভক্তদের জানা ছিল।

সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে, আগামী ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মেহজাবীন-রাজীব। এর একদিন আগে ২৩ ফেব্রুয়ারি সম্পন্ন হবে গায়ে হলুদ। ঢাকার অদূরের এক রিসোর্টে নাকি চলছে বিয়ের আয়োজন।

এদিকে রাজীবের সঙ্গে সম্পর্ক নিয়ে শুরু থেকেই নীরব মেহজাবীন। বিয়ের খবরেও নিশ্চুপ এই অভিনেত্রী। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে।

মেহজাবিন চৌধুরী ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। তবে তিনি এখনও কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় নির্মাতাদের মধ্যে অন্যতম।

সংশ্লিষ্ট খবর

Back to top button