Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি, মোদি সরকারকে আল্টিমেটাম

গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণা করার দাবি জানিয়েছেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তিনি মোদি সরকারকে আগামী ১৭ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন, বলিউডি ভাষায়, “যদি এই সময়ের মধ্যে সরকার গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা না করে, তাহলে বৃহৎ আন্দোলন শুরু হবে।”

শঙ্করাচার্য জানান, গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবিটি দীর্ঘদিন ধরে বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত হচ্ছে। তবে, কেন্দ্রীয় সরকার এখনও কোনো পদক্ষেপ নেয়নি, যার ফলে ক্ষোভ প্রকাশ করেন শঙ্করাচার্য।

তিনি বলেন, “আমরা ১৭ মার্চ পর্যন্ত সরকারকে সময় দিয়েছি। যদি ওই সময়ের মধ্যে গোমাতাকে রাষ্ট্রমাতা ঘোষণা না করা হয়, তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘গো প্রতিষ্ঠা নির্ণায়ক দিবস’ আয়োজন করা হবে। সেখান থেকেই পরবর্তী আন্দোলনের রণকৌশল ঠিক করা হবে।”

শঙ্করাচার্য আরো বলেন, শাস্ত্র অনুযায়ী, গরুর শরীরে ৩৩ কোটি দেব-দেবী বাস করেন, তাই গরুকে ‘পশু’ হিসেবে শ্রেণীবদ্ধ না করে, ‘রাষ্ট্রমাতা’ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।

এদিকে, ২০২৩ সালের ২০ নভেম্বর গোপাল মণির নেতৃত্বে একটি ‘গো-ক্রান্তি মঞ্চ’ আয়োজিত হয়েছিল, এবং এই ইস্যুতে ইতিমধ্যে তিনটি গো সংসদ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালে গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রাও করেছে একাধিক হিন্দু সংগঠন। তবে, সরকার এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button