আট মাসের বেতনসহ সিআইএর কর্মীদের পদত্যাগের প্রস্তাব ট্রাম্পের

তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় নিরাপত্তা বিভাগের অধিকাংশ কর্মীকে এই প্রস্তাবের আওতায় আনা হয়নি বলে ধারণা করা হচ্ছে।
সিআইএর নতুন পরিচালক জন র্যাটক্লিফ ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তিনি ট্রাম্প প্রশাসনের লক্ষ্য অনুযায়ী গোয়েন্দা কার্যক্রমে পরিবর্তন আনতে চান, বিশেষত পশ্চিম গোলার্ধের কিছু দেশকে নতুনভাবে নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এই পদত্যাগ প্রস্তাব সংস্থার সব কর্মীর জন্য উন্মুক্ত হলেও বিশেষায়িত দক্ষতার প্রয়োজনীয়তা রয়েছে এমন কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকতে পারে বলে জানিয়েছে একটি সূত্র। তবে সিআইএর ক্ষেত্রে অন্যান্য কেন্দ্রীয় সরকারি সংস্থার মতো ব্যাপক কর্মী ছাঁটাই হবে না বলে ধারণা করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সরকারি কর্মীদের প্রতিনিধিত্বকারী কয়েকটি সংগঠন ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।



