Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অপরাধবাংলাদেশবিনোদন

শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি

নাট্যাভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ডিবি।

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়।

এরপরই বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানী ধানমন্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে সরাসরি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে একইদিন সন্ধ্যায় এই অভিনেত্রীর জামালপুরে নরুন্দি রেলওয়ে সংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় ছাত্র-জনতা।

একইদিন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধেও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

আওয়ামীপন্থী শিল্পীদের ‘আলো আসবেই’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা ও মেহের আফরোজ শাওন।

সংশ্লিষ্ট খবর

Back to top button