Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিঅন্তর্বর্তী সরকারবাংলাদেশ

মূল্যস্ফীতি সহনীয় হতে আরও দুই-তিন মাস অপেক্ষা করতে বললেন অর্থ উপদেষ্টা

মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আনতে আরও দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মূল্যস্ফীতি কমানো নিয়েই সরকারের মূল ভাবনা বলে জানান তিনি।

বাড়তি মূল্যস্ফীতিতে মানুষ সমস্যায় রয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই মন্তব্য করে মি. আহমেদ বলেন, মূল্যস্ফীতির কারণ কেবলমাত্র অর্থনৈতিক নয়।

চাল-ডালের মতো অতি প্রয়োজনীয় জিনিসের সরবরাহ কখনোই কমতে দেবেন না বলেও জানান অর্থ উপদেষ্টা।

সংশ্লিষ্ট খবর

Back to top button