Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগনির্বাচনবাংলাদেশরাজনীতি

মন্ত্রিসভার চমক, মহাজোটের শরীকদের সবাই বাদ

৪৬ সদস্যের মন্ত্রিসভায় এবার অধিকাংশই শুধু নতুন নন,বাদ পড়েছেন দলের হেভিওয়েট প্রায় সবাই এবং বিস্ময়করভাবে মহাজোটের শরীক দলের সবাইও।

নতুন মন্ত্রিসভা গঠনের আগেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, এবার মন্ত্রিসভায় বড় চমক থাকবে। তার কথা ফলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার জোটের শরীক কাউকেই মন্ত্রিসভায় রাখেননি। যারা বাদ পড়বেন, এমন চিন্তাও কেউ করেননি, সেই তোফায়েল-আমু-নাসিম তো বটেই, এমনকি বাম ঘরানার রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, নুরুল ইসলাম নাহিদও বাদ পড়েছেন।

মন্ত্রিসভার দিকে তাকালেই বোঝা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার মন্ত্রিসভার সদস্য নির্বাচনে তারুণ্য এবং একান্তই নিজদলীয় লোকজনকে প্রাধান্য দিয়েছেন। আর শেখ পরিবারে মন্ত্রী হওয়ার উপযুক্ত এমনকি আগে মন্ত্রী ছিলেন এমন কাউকেই তিনি মন্ত্রী করেননি।

নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৪ জন। তাঁরা হলেন আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধবিষয়ক) , ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), আব্দুর রাজ্জাক (কৃষি), আসাদুজ্জামান খান কামাল (স্বরাষ্ট্র), হাছান মাহমুদ (তথ্য), আনিসুল হক (আইন), আ হ ম মুস্তফা কামাল (অর্থ), তাজুল ইসলাম (স্থানীয় সরকার), দীপু মনি (শিক্ষা), এ কে আবদুল মোমেন (পররাষ্ট্র), এম এ মান্নান (পরিকল্পনা), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট), জাহিদ মালেক (স্বাস্থ্য), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), টিপু মুনশি (বাণিজ্য), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ), শ ম রেজাউল করিম (গণপূর্ত), মো. শাহাব উদ্দিন (পরিবেশ ও বন), বীর বাহাদুর ঊশৈ সিং (পার্বত্য চট্টগ্রামবিষয়ক), সাইফুজ্জামান চৌধুরী (ভূমি), নুরুল ইসলাম সুজন (রেলপথ), ইয়াফেস ওসমান—টেকনোক্র্যাট (বিজ্ঞান ও প্রযুক্তি), মোস্তাফা জব্বার; টেকনোক্র্যাট (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি)।

১৯ জন প্রতিমন্ত্রী হচ্ছেন কামাল আহমেদ মজুমদার (শিল্প), ইমরান আহমেদ (প্রবাসীকল্যাণ), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), নসরুল হামিদ (বিদ্যুৎ ও জ্বালানি), আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ), মন্নুজান সুফিয়ান (শ্রম), খালিদ মাহমুদ চৌধুরী (নৌপরিবহন), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), শাহরিয়ার আলম (পররাষ্ট্র), জুনায়েদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), স্বপন ভট্টাচার্য (স্থানীয় সরকার), জাহিদ ফারুক (পানিসম্পদ), মো. মুরাদ হাসান (স্বাস্থ্য), শরীফ আহমেদ (সমাজকল্যাণ), কে এম খালিদ (সংস্কৃতি), এনামুর রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ), মাহবুব আলী (বিমান), শেখ মো. আবদুল্লাহ—টেকনোক্র্যাট (ধর্ম)।

৩ উপমন্ত্রী হচ্ছেন হাবিবুন নাহার (পরিবেশ), এ কে এম এনামুল হক শামীম (পানিসম্পদ), মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা)।

বাদ পড়েছেন যেসব হেভিওয়েট প্রার্থী— আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ নাসিম, মুজিবুল হক, আসাদুজ্জামান নুর, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আবুল হাসান মাহমুদ আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন মঞ্জু, নারায়ণ চন্দ্র চন্দ।

বাংলাটিভি/পাইক

 

সংশ্লিষ্ট খবর

Back to top button