Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ধর্মবাংলাদেশ

তুরাগ পাড়ে দ্বিতীয় দিনের ইবাদত, আখেরি মোনাজাত কাল

টঙ্গীর তুরাগ পাড়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের দ্বিতীয় দিনের ইবাদত শুরু করেছেন মুসল্লিরা।

মুসল্লিরা জানান, বয়ানে নিজের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা এবং দ্বীনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, সেসব বিষয়ে আলোচনা করা হচ্ছে।

এই পর্বে অংশ নেওয়া মুসল্লিরা বলছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরকালীন মুক্তির পথ অনুসন্ধান করতে আর দ্বীনই শিক্ষা অর্জন করতে এসেছেন তারা।

তাদের দাবি, সুপেয় পানির সঙ্কট ও অপর্যাপ্ত টয়লেট নিয়ে তাদের সঙ্কট থাকলেও সেটাকেও ইবাদাতের অংশ মনে করেন তারা।

এদিকে, এবারের ইজতেমায় এখন পর্যন্ত তিন জন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্বের আয়োজন। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ মাওলানা জুবায়ের।

রোববার ইজতেমার মোনাজাতের আগে ফজরের পর বয়ান করবেন মাওলানা আব্দুর রহমান সাহেব। আখেরি মোনাজাতের পূর্বে নসিহতমূলক বক্তব্য দিবেন মাওলানা ইব্রাহীম দেওলা।

এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১৪ থেকে ২২ ফেব্রুয়ারি মাওলানা সাদ কান্দলভী অনুসারীদের ইজতেমা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button