Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিনোদন

ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করবেন না: পরীমনি

সোমবার (২৭ জানুয়ারি) মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পান এই তারকা।

সে সময় পরীমনির জামিননামায় স্বাক্ষর করেন তরুণ গায়ক শেখ সাদী। সেই থেকে ওই তরুণ গায়কের সাথে অভিনেত্রীর ‘সম্পর্ক’ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পত্রিকার পাতা, সব জায়গায় অভিনেত্রীকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।এ অবস্থায় বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ‘কথা’ না বলার অনুরোধ জানান অভিনেত্রী।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে তার ভেরিফায়েড পেইজে লেখেন, ‘আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই।

যেমন: ১) পরী, আপনি কর্ম জীবনে কি এমন কাজ করেছেন বলে মনে করেন যার জন্য সাধারণ জনগণ আপনাকে নিয়ে এত মাতামাতি করে? বা পাশাপাশি গণমাধ্যমে আপনাকে নিয়ে এতো সম্প্রচার কেন হয় বলে মনে করেন?

২) আপনার কাজের চেয়ে লোকে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কেন পছন্দ করে?
৩) আপনার আগের জেনারেশনের থেকেও যদি আরও একটু আগে চলে যাই যেমন- শাবানা, ববিতা, কবরী, রোজিনাদের আমলে কি তারা তাদের কাজ নিয়ে যতটা ফোকাসে থাকতেন ততটা কি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ফোকাসে থাকতেন?’

তবে ৪ নম্বর প্রশ্নটি না করেই নিজেকে থামিয়ে দেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘নিজেকে থামিয়ে দিলাম এরকম হাজারো প্রশ্নের থেকে। কারণ, জীবনে কখনো কখনও নিজের কর্ম অবস্থানের থেকে খুব বেশি জরুরি হয়ে পড়ে ওই জীবনটা। প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার। আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লাহর ওয়াস্তে…’

অভিনেত্রী আরো লেখেন, বিশ্বাস করেন, এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সাকসেসফুল ক্যারিয়ারের থেকেও জরুরি আমার সুস্থ জীবন যাপনের। কারণ আমার বাচ্চাদের আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা/একমাত্র অভিভাবক হয়ে আমি তার সর্বোচ্চটা দিতে চাই। যেমন করে হয়তো সব মায়েরাই চায়!

পরী লেখেন, গত তিন/চারটা মাস আমার জীবনের সব থেকে কঠিন সময় পার করেছি আমি। কেনো/ কি জন্যে সেটার বর্ণনা দেয়ার প্রয়োজন নেই বলেই ধরে নিচ্ছি। আমি নায়িকা, আমি মেয়ে, সব কিছু ছাড়িয়ে আমি মানুষ। আমি এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রার্থনা করছি -হে মানুষ, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, তোমরা আমার ওপর এবার একটু রহম করো। আগে আমি সুন্দর করে একটু বাঁচি, তারপর এমন হাজারো প্রশ্নের উত্তর দেবো।

সংশ্লিষ্ট খবর

Back to top button