Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবলবাংলাদেশ

দিনাজপুরে প্রমীলা ফুটবল আয়োজন বাধা, সংঘর্ষে আহত ২০

দিনাজপুরের হাকিমপুরে প্রমীলা ফুটবলের আয়োজনকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও তৌহিদি জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার বাওনা মাঠে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে স্থানীয় বাওনা ছাত্রকল্যাণ সমবায় সমিতি বাওনা মাঠে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। এতে দিনাজপুর জেলা নারী ফুটবল একাডেমি বনাম রংপুর বিভাগীয় নারী দলের অংশগ্রহণ করার কথা ছিল। ম্যাচ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে এলাকায় মাইকিংসহ ব্যাপক প্রচার চালানো হয়। নারী ফুটবলাররা খেলবেন শুনে ম্যাচ বন্ধে তৌহিদি জনতার নামে উপজেলার বাওনা গ্রামসহ বিভিন্ন গ্রামে সকাল থেকে পাল্টা মাইকিং করা হয়।

পাল্টাপাল্টি মাইকিং হওয়ায় এলাকায় সকাল থেকে উত্তেজনা ছড়ায়। এরপর বিকাল ৩টায় খেলা শুরু করতে গেলে তৌহিদি জনতার ব্যানারে কিছু লোক বাধা দিলে আয়োজক কমিটির সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে অন্তত ২০ জন আহত হন। এদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা জানান, “ফুটবল খেলার আয়োজন নিয়ে আয়োজক কমিটি ও তৌহিদি জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কেউ মামলা করতে চাইলে আমরা নেব।”

সংশ্লিষ্ট খবর

Back to top button