Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ছাত্র আন্দোলনবাংলাদেশস্বাস্থ্য

আহত চক্ষু রোগীদের চিকিৎসা দেবেন সিঙ্গাপুরের চিকিৎসকরা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের সেবা দিতে সিঙ্গাপুর থেকে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

সফররত চিকিৎসকরা ১ ও ২ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ আই হসপিটালে সেবা দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল অ্যান্ড আলেক্সেন্ডার হসপিটাল থেকে আগত বিশেষজ্ঞরা রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি এবং অকুলোপ্লাস্টি সার্জন সেবা দান করবেন।

১ ও ২ ফেব্রুয়ারি উল্লিখিত হাসপাতালগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগীদের সেবা দেবেন বিদেশি চিকৎসকরা।

আগ্রহীদের ০১৩৩৭৩৪৩৩৮৯ (এনআইও অ্যান্ড এইচ), Hot line: ১০৬২০ (বাংলাদেশ আই হসপিটাল) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button