Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআইন-বিচারসশস্ত্র বাহিনী

মুক্ত বিডিআর জওয়ানরা

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি তৎকালীন বিডিআরের ১২৬ জন জওয়ান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার পর তারা কারাগার থেকে একে একে তারা বের হতে থাকেন। কারা ফটকে এ সময় স্বজনদের ভিড় করতে দেখা যায়।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের সব কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তাদের মুক্তি দেয়া হচ্ছে।

তিনি বলেন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১৩ জন মুক্তি পাচ্ছেন। ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button