Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদেশবাংলা

টিজেসি সভাপতি মোস্তাফিজ সম্পাদক ঢালী

টেলিভিশন জার্নালিস্ট ক্লাব লিমিটেড (টিজেসি) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে চ্যানেল এস এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমান সভাপতি ও গ্লোবাল টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আশরাফ হোসেন ঢালী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর উত্তরায় সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা  মন্ত্রণালয় এর পাবলিক রিলেশন অফিসার ম. শেফায়েত হোসেন প্রধান নির্বাচন কমিশনার, সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক অপরাধ বার্তা সম্পাদক মোঃ আবু তাহের নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।

কমিটির সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ রাজু মোহনা টেলিভিশন, সহ-সভাপতি কাসাস মোঃ মিরাজ এশিয়ান টেলিভিশন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন চৌধুরী, কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাই টিভি শাহজালাল জুয়েল।

এ ছাড়া কমিটির কোষাধ্যক্ষ আরটিভি তরিকুল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সবুজ বাংলা টিভি, প্রচার প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হানিফ হৃদয় ও নির্বাহী সদস্য মোঃ আনোয়ার সোহেল নির্বাচিত হয়।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button