Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আলীগের অনিয়ম দূর্নীতিঅপরাধআইন-বিচারবাংলাদেশ

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রী জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এছাড়া সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও ভোলা-৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকব ও তার কন্যা এবং পুত্রের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ দুদকের পৃথক দু’টি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

একটি আবেদনে বলা হয়, শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেনের বিদেশ যাওয়া রহিত করা প্রয়োজন।

অপর আবেদনে বলা হয়, আব্দুল্লাহ আল জ্যাকব ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক হাজার কোটি টাকা বিদেশে পাচারসহ নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন আছে। অভিযোগ অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।

সংশ্লিষ্ট খবর

Back to top button