Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সভা সমাবেশবাংলাদেশ

বেক্সিমকোর বন্ধ ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬ কারখানা, এলসি খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা চালুসহ বেশ কিছু দাবিতে শ্রমিকেরা শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার কালিয়াকৈর চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশ ধরে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় ওই ১৬ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার ওই কারখানাগুলোতে কাজ করতেন অন্তত ৪০ হাজার শ্রমিক।

আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এলসি খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা চালুসহ বেশ কিছু দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছেন। প্রায় ৯-১০ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন হচ্ছে। তারা মহাসড়কের পাশে অবস্থান করছেন। ফলে যানবাহন চলাচলের কোন বিঘ্ন সৃষ্টি হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button