Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসশস্ত্র বাহিনী

৫০ এসপিসহ পুলিশের ৭৪ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশে কর্মরত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭৪ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক তিনটি প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

একটি প্রজ্ঞাপনে ১৯ জন ও আরেকটি প্রজ্ঞাপনে ৩১ জন পুলিশ সুপার এবং পৃথক অপর প্রজ্ঞাপনে ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র‍্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button