Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিবাংলাদেশরাজনীতি

বিরোধী দলীয় চিফ হুইপ রাঙ্গাঁ, উপনেতা জিএম কাদের

মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপ ও সংসদ উপনেতা দলটির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ। শনিবার জাতীয় সংসদের স্পিকারকে দেয়া এক চিঠিতে এইচ এম এরশাদ এই মনোনয়ন দেন।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন-‘পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারী দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন ও পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা’কে জাতীয় পার্টির বিরোধী দলীয় চিফ হুইপ মনোনীত করা হলো।’

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চিঠিতে স্পিকারকে অনুরোধ জানান সাবেক এই রাষ্ট্রপতি।

৪ জানুয়রি স্বাক্ষরিত এই চিঠি আজ (শনিবার) স্পিকারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button