Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দুর্নীতিবাংলাদেশ

শরিয়তপুর হাসপাতালে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে দুদকের অভিযান

শরীয়তপুরে ১০০ শয্যার সদর হাসপাতালে রোগীদের খাবার, টিকেট কাউন্টার ও ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক হাসপাতালের রন্ধনশালা, ফার্মেসি, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোর রুমে অভিযান পরিচালনা করে। দুদক এ সময় দেখতে পান রোগীরা নিম্নমানের খাবার এবং পরিমাণে কম পাচ্ছে। নিয়মিত রোগীদের জন্য ১৫০ গ্রাম মুরগির গোশত দেয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে মাত্র ৩০ গ্রামের একটি ছোট টুকরো। হাসপাতালের ফার্মেসিতে ওষুধ সরবরাহে অনিয়ম পায় দুদক। এছাড়া টিকেট কাউন্টারে প্রতি টিকেট ৫টাকা নেয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে ১০ টাকা করে।

মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপু বাসসকে জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) ১০৬টি টোল ফ্রি কলের মাধ্যমে শরীয়তপুর ১০০ শয্যা সদর হাসপাতালের বিভিন্ন অনিয়ম সম্পর্কে অভিযোগ পায়। পরে হাসপাতালের রন্ধনশালা,ফার্মেসি, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোরে তদন্ত পরিচালনা করে। এ সময় রোগীদের খাবার,টিকেট কাউন্টার ও ওষুধ বিতরণে অনিয়ম পাওয়া গেছে। পরে তদন্ত শেষ করে নানা অনিয়মের বিষয়টি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমানের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য প্রমাণসহ তুলে ধরা হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, আজ সদর হাসপাতালে চার সদস্যর একটি দুদক টিম অভিযান পরিচালনা করেছে। কিছু অনিয়ম পেয়ে আমাকে অবহিত করেছে। অনিয়মের বিষয়ে আমি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

সংশ্লিষ্ট খবর

Back to top button