Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব বাতিলের প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব লাভের স্বয়ংক্রিয় অধিকার বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। অভিবাসন বিষয়ক নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের আইন বাতিল করতে চান বলে জানিয়েছেন তিনি।

তবে তিনি বলেন, শিশু অবস্থায় যারা যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী হিসেবে এসেছে, তাদের সাহায্যে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তিনি।

এছাড়া ট্রাম্প সামনের মাসে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ২০২১ সালের মার্কিন ক্যাপিটল দাঙ্গায় জড়িত ব্যক্তিদের ক্ষমা করার কথা জানিয়েছেন।

এনবিসি-র মিট দ প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, “এই মানুষগুলো নরকের মতো জীবনযাপন করছে।”

এটি ছিল নভেম্বরের নির্বাচন জয়ের পর ট্রাম্পের প্রথম টেলিভিশন সাক্ষাৎকার।

শুক্রবার রেকর্ড করা এই সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ২০শে জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর তিনি অভিবাসন, জ্বালানি ও অর্থনীতির উপর বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করবেন।

যদিও তিনি বাইডেনের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চাইবেন না বলে ইঙ্গিত দিয়েছেন, তবে তিনি বলেছেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষত ক্যাপিটল দাঙ্গা তদন্তকারী আইনপ্রণেতাদের জেলে পাঠানো উচিত।

সংশ্লিষ্ট খবর

Back to top button