অর্থনীতিঅন্তর্বর্তী সরকারবাংলাদেশ
মানুষের টাকা ব্যাংকে কিন্তু ব্যাংকের টাকা বাইরে: পরিকল্পনা উপদেষ্টা

বেক্সিমকোসহ বড় বড় কোম্পানিগুলোর ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে দেশে টাকা নেই। সব টাকা দেশের বাইরে চলে গেছে। ব্যাংকে জনগণ টাকা রেখেছে। কিন্তু ব্যাংকের টাকা দেশে নেই। কিন্তু এই টাকা তো জনগণের। সম্পদের অভাবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বোশি বরাদ্দ দেওেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে আগামী বছর আমরা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার হয়তো দেখবো। তখন দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যাবে।
সেমিনার থেকে সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়ানোর পরামর্শও দেয় বক্তারা। এছাড়া আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শ দেয় বিশ্বব্যাংক।



