Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
পোশাক শিল্পহামলা সংঘর্ষ

গাজীপুরে এলাকাবাসী-শ্রমিক সংঘর্ষ, কারখানায় আগুন

বেক্সিমকোর কারখানায় শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা আরেকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছেন। এ সময় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।  এ সময় উত্তেজিত শ্রমিকেরা জিরানি বাজারের পাশে অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় অগ্নিসংযোগ করেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা জিরানীর কয়েকটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের হাজারো শ্রমিক চন্দ্রা-নবীনগর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এই অবরোধের ফলে পাশের ডরিং নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা ডরিং কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়কে অবস্থান নেন। এক পর্যায়ে শ্রমিকরা দোকানপাটে হামলার চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসীরা তাদের ধাওয়া দেয়। এতে এলাকাবাসীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।

এ ঘটনায় শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে মহাসড়কে অবস্থান নেয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা জিরানী এলাকার এমাজন নামের একটি গেঞ্জি কারখানায় আগুন ধরিয়ে দেন। এই আগুন পাশের দুই বাড়িতে ছড়িয়ে পড়ে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে কাশিমপুর থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নেভানো হবে।

কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ বলেন, কারখানার আগুন জ্বলছে। এক ঘণ্টা হয়ে গেলেও ফায়ার সার্ভিস কাজ শুরু করতে পারেনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button