Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
পড়াশোনাবাংলাদেশ

পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা ফিরছে পুরোনো নিয়মে

পুরোনো পদ্ধতিতে ফিরছে সেই পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা। এবারও ক্লাসের বাছাই করা ও আগ্রহী শিক্ষার্থীরা সুযোগ পাবে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার।

গত ৫ আগস্ট সরকার পতনের পর ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১’ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া ২০১২ সালে প্রণীত সৃজনশীল পদ্ধতি বহাল করা হয়েছে। এতে গতানুগতিক ধারায় আগের মতো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। ফলে আগের নিয়মে বৃত্তি পরীক্ষা হবে কি না, তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, আগামী শিক্ষাবর্ষে পুরোনো পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। প্রাথমিকের সমাপনীর (পঞ্চম শ্রেণি) আগে পৃথক বৃত্তি পরীক্ষা নেওয়া যায় কি না তা নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এটা নতুন কিছু নয়। পুরোনো পদ্ধতিতে আবার ফেরা হচ্ছে। শ্রেণির সব শিক্ষার্থীকে বাধ্য করা হবে না। যারা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী, তাদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে, এমনটি ছিল একসময়। শিশুরা ছোটবেলা থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে বড় হতে শিখবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button