Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিবাংলাদেশরাজনীতি

বিরোধী দলীয় নেতা এরশাদ

 জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ  জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীকে চিঠির মাধ্যমে জানিয়েছেন একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি (জাপা) বিরোধী দলের ভূমিকা থাকবে এবং দলের কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না।

শুক্রবার সকালে জাপা চেয়ারম্যান এরশাদের সই করা এক চিঠিতে এ কথা বলা হয়েছে। চিঠিতে উল্লেখিত বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিটি জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে এরশাদ লিখেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতা, কর্মী-সমর্থক ও দেশবাসীর উদ্দেশে আমি এ মর্মে জানাচ্ছি যে একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকারবলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলের নেতা এবং পার্টির কো-চেয়ারমান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাতীয় পার্টির কোনো সংসদ সদ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না জানিয়ে ব্যবস্থা নিতে চিঠিতে স্পিকারকে অনুরোধ জানিয়েছেন এরশাদ।

 

বাংলা টিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button