Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

মন্দিরে ঋতুমতী নারী প্রবেশকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সহিংসতা

ভারতের কেরালা রাজ্যের বিখ্যাত শবরীমালা মন্দিরে ঋতুমতী দুই নারী প্রবেশ করে প্রার্থনা করাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সহিংশতা ছড়িয়ে পরেছে। এতে ১জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।বুধবার ভোরে কালো পোশাকে ঋতুমতী দুই নারী মন্দিরে প্রবেশ করে প্রার্থনা শেষে চলে যান। এর পরই রাজ্যজুড়ে সহিংসতা শুরু
কেরালা পুলিশের মুখপাত্র প্রমোদ কুমার জানান, নিহত ব্যক্তি বিজেপির সদস্য। বিক্ষোভের সময় পাথরের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে রাতে তিনি মারা যান।
গতকাল ভোরে কালো পোশাকে পুলিশের সাহায্যে মন্দিরে প্রবেশ করে প্রার্থনা শেষে নির্বিঘ্নে চলে যান ওই দুই নারী। এরপরই বন্ধ করে দেওয়া হয় ‘অপবিত্র’ হয়ে যাওয়া মন্দির। ধোয়ামোছার পর ‘পবিত্রতা’ ফিরিয়ে এনে ফের খোলা হয় মন্দির। সেখানকার বাসিন্দারা ঋতুমতী নারীদের অপবিত্র হিসেবে গণ্য করে।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button