Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধআইন-বিচারআওয়ামী লীগ

আনিসুল হক আরো ২ দিনের রিমান্ডে

ঢাকার বাড্ডা থানায় স্বেচ্ছাসেবক দলের নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নুরুল হুদা চৌধুরীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন আনিসুল হককে আদালতে হাজির করে এ মামলায় গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

প্রথমে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

পরে রিমান্ডের বিষয়ে শুনানি হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button