Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারবাংলাদেশসরকার

জেলা প্রশাসক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে।

বুধবার মন্ত্রীপরিষদ সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা।

পরে কমিটি গঠন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দৈনিক কালবেলাসহ বিভিন্ন দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত তেসরা অক্টোবর প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে কমিটি এ সংক্রান্ত অভিযোগ তদন্ত করে ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button