আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন। মাইক্রো আরএনএ আবিষ্কার ও পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে অবদান রাখায় তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নোবেল প্রাইজ কর্তৃপক্ষ।
সোমবার (৭ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে।
নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। এর বর্তমান বাজারমূল্য ১০ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় হবে প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। দুই বিজ্ঞানীর মধ্যে এই অর্থ ভাগ করে দেয়া হবে।



