Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদজনদুর্ভোগবাংলাদেশ

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, কার্যকর সন্ধ্যা থেকে

দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমলেও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ৩৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে গত মাসে ১২ কেজিতে ৪৪ টাকা বেড়েছিল এলপি গ্যাসের দাম।

ঘোষিত নতুন দাম বুধবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। অক্টোবরের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৬ টাকা।

সেপ্টেম্বরে দাম ছিল ১ হাজার ৪২১ টাকা। গত অগাস্টে দাম ছিল এক হাজার ৩৭৭ টাকা।

বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৭ টাকায় ৪৯ পয়সায় নির্ধারণ করা হয়েছে।

এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে।

সংশ্লিষ্ট খবর

Back to top button