Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারপ্রধান উপদেষ্টাবাংলাদেশ

নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চান অধ্যাপক ইউনূস

তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপ্রাপ্তির ৫০তম বছরপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই সহযোগিতার আহ্বান জানান।

“তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা এই সুযোগ হারাতে চাই না,”

“বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায়। এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন,” বিদেশি বন্ধুদের উদ্দেশে বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘বাসসে’র খবরে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য যে, ১৯৭১ সালে স্বাধীন হওয়ার দুই বছর পর ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করেছিল বাংলাদেশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button