Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

‘ইসরাইলের ঘাঁটি এবং উপনিবেশগুলো সমান করে দিতে পারে হিজবুল্লাহ’

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটি ও উপনিবেশগুলো মাটির সাথে মিশিয়ে দেয়ার ক্ষমতা রাখে। হিজবুল্লাহ আন্দোলনকে কেউ যেন দুর্বল মনে না করে।

গতকাল (মঙ্গলবার) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার অবকাশে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। আব্বাস আরাকচি বলেন, লেবাননকে রক্ষার জন্য হিজবুল্লাহর সক্ষমতাই যথেষ্ট, তারা ইসরাইলের আগ্রাসনের মুখে লেবাননকে সুরক্ষা দিতে সক্ষম।

Iranতিনি বলেন, হিজবুল্লাহর সত্যিকারের ক্ষমতা তার অভ্যন্তরীণ সক্ষমতা ও ব্যাপক জনসমর্থনের মাঝে লুকিয়ে আছে। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আরব দেশগুলোকে তাদের দায়িত্ব পালনেরও আহ্বান জানান আব্বাস আরাকচি।

গত সোমবার বর্বর ইসরাইলি বাহিনী লেবাননের ১১৭টি শহর ও গ্রামে অন্তত ৩০০ বার বিমান হামলা চালিয়েছে। এতে দেশটির ৬৬৯ জন শহীদ এবং ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। শহীদদের মধ্যে ৫০টি শিশু এবং ৯৪ জন নারী রয়েছেন। এ হামলার প্রতিশোধে হিজবুল্লাহও ইসরাইলের সেনা ও বিমান ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button