Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আইন - শৃঙ্খলাবাংলাদেশ

রাঙ্গামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, তিন জেলায় অবরোধ চলছে

রাঙ্গামাটিতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

২২শে সেপ্টেম্বর রোববার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পর জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এ কথা জানিয়েছেন।

ক্ষয়ক্ষতি নিরূপণে একটি কমিটি করা হয়েছে, নিরূপণ হলে সেটা মন্ত্রণালয়ে পাঠিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান পার্বত্য চট্টগ্রাম থেকে জানাচ্ছেন ১৪৪ ধারা বেলা ১১ টা পর্যন্ত ছিল যেটা আর বাড়ানো হয়নি। তবে তিন পার্বত্য জেলায় অবরোধ অব্যাহত রয়েছে যেটা আগামীকাল সকাল পর্যন্ত থাকার কথা।

২০ তারিখের সহিংসতার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button