Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, রেকর্ড রোগী ভর্তি

দেশে ২৪ ঘন্টায়  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩১ জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে একদিনে ভর্তি হওয়া সর্বোচ্চ রোগীর সংখ্যা এটি। এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৪ জন।

হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৬৫ জন (সিটি করপোরেশনের বাইরে), চট্টগ্রাম বিভাগে ১৫১ জন (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৪ জন, খুলনা বিভাগে ১০১ জন (সিটি করপোরেশনের বাইরে) রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৪৬ জন (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৩৩ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮২২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৪৯৪ জন। ১ হাজার ৩২৮ জন বিভিন্ন বিভাগে।

সংশ্লিষ্ট খবর

Back to top button