Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিরাজনীতি

জাতীয় পার্টি কোন পক্ষে থাকবে সিদ্ধান্ত শপথের পর: মহাসচিব

জাতীয় পার্টি মহাজোটে নাকি বিরোধী দলে থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার শপথ গ্রহণের পরে নেয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। বুধবার বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি আরো বলেন, মহাজোটের সঙ্গে আলোচনা করে আগামীকালই আমরা সিদ্ধান্ত নেবো-জাতীয় পার্টি সরকারি দলে, নাকি বিরোধী দলে থাকবে।’

এ সময় দলটির পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘এখন পর্যন্ত জাতীয় পার্টি মহাজোটের সঙ্গেই আছে।’

প্রসঙ্গত; একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে অংশ নিয়ে ২২টি আসন পেয়েছে জাতীয় পার্টি। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা আওয়ামী লীগের পরই জাতীয় পার্টির অবস্থান। এর আগে, দশম জাতীয় সংসদেও বিরোধী দলে ছিল জাতীয় পার্টি।

বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button