Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী নেতা জাইর বোলসোনারো। গত ২৮ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে ‘ব্রাজিলের ট্রাম্প’ খ্যাত সাবেক এই সেনা কর্মকর্তা।

শপথগ্রহণের পর কংগ্রেসে দেয়া ভাষণে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ গড়াই তার প্রধান লক্ষ্য। এছাড়া, দেশকে দুর্নীতি, অপরাধ এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা থেকে মুক্ত করতে নানামুখী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

এই ভাষণে সমাজতন্ত্রের আদর্শিক ভাবনা থেকে সরে আসার ঘোষণা দেন জাইর বোলসোনারো।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button