Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅন্যান্যআন্তর্জাতিকজাতীয় নির্বাচননির্বাচনপ্রধানমন্ত্রীরাজনীতি

শেখ হাসিনাকে সোনিয়া গান্ধীর শুভেচ্ছা

ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টেলিফোনে শেখ হাসিনা ও তার দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। টেলিফোনে মোদি বলেন, ‘আওয়ামী লীগের এ বিজয় আপনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জিত অসামান্য উন্নয়নের প্রতিফলন।’

জবাবে শেখ হাসিনা নরেন্দ্র মোদি ও তার দেশের জনগণকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘রবিবারের জাতীয় সংসদ নির্বাচনে, তার দলের বিশাল বিজয়ের পর নরেন্দ্র মোদিই প্রথম রাষ্ট্র বা সরকার প্রধান যিনি তাকে টেলিফোন করেন।’

এর আগে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সাধারণ সম্পাদক রাম মাধব সোমবার সকালে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে টেলিফোনে কল করে বিশাল ব্যবধানে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

এছাড়া, চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোট।

বাংলাটিভি/পাইক

 

সংশ্লিষ্ট খবর

Back to top button